দেশে ৭০ শতাংশই মারা যায়..

প্রকাশ: 18 June 2023 । 21:07 | আপডেট: 18 June 2023 । 21:07

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই কোনো না কোনো অসংক্রামক রোগে হচ্ছে। দেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়েছে। দেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে। দেশে ১০ শতাংশ (দেড় কোটি) মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে স্থূলতার হার বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে এ হার বেশি। দেশে এক কোটি শিশু স্থূলতায় ভুগছে।

রোববার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেন্টার কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে সাড়ে চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত- একথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্তদের অধিকাংশ জানেনই না তাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন।

জাহিদ মালেক বলেন, বায়ু দূষণ, খাদ্যে ভেজালের কারণে পেটের পীড়া, এমনকি ক্যান্সারও হয়। তামাকজনিক কারণে, মাদকের কারণে অনেক লোক মৃত্যুবরণ করে। যদিও তামাকের ব্যবহার আশাব্যঞ্জক হারে কমেছে।

তিনি বলেন, সাপের কামড়ে বছরে সাড়ে সাত হাজার মানুষ মারা যায়, যা অনেক বড় একটা সংখ্যা। এ বিষয়ে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক টিটু মিয়া।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!