সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবীতে..
প্রকাশ: 17 June 2023 । 20:52 | আপডেট: 17 June 2023 । 20:52
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টেলিভিশনের উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মির্জাগঞ্জ উপজেলার সাংবাদিকরা।
মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জ এর আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা সদর সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর তথ্য ও যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান মুবিনের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ফারুক খাঁন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহাগ হোসেন ও সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন প্রমূখ।
অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মূলহোতা সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিকরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.