সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ দিনাজপুরে..
প্রকাশ: 16 June 2023 । 16:20 | আপডেট: 16 June 2023 । 16:20
মোঃ হাসিম উদ্দিন (ব্যুরো চীফ) রংপুর
জামালপুরে কর্মরত ৭১ টেলিভিশন এবং বাংলানিউজ টুয়েটিফার ডট কমের প্রতিনিধি গােলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্হানীয় গণমাধ্যমকর্মীরা। আজ শুক্রবার দুপুরের আগে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা।
ঘন্টাব্যাপি কর্মসূচির সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গােলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘােষ, নাগরিক টিভির আবুল কাসেম, ডিবিসি নিউজের মুর্শেদুর রহমান, নিউজ টুয়েন্টি ফোরের ফখরুল ইসলাম পলাশ, প্রথম আলোর রাজিউর রহমান রাজু, কালের কন্ঠের এমদাদুল হক, আজহারুল ইসলাম জুয়েলসহ প্রিট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত কর্মীরা।
নাদিমসহ সকল গনমাধ্যম কর্মী হত্যার দ্রুত বিচার দাবি করেছেন তারা এছাড়াও সাংবাদিকদের দমনে তৈরি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.