ফুসকা
প্রকাশ: ১৬ জুন ২০২৩ । ১৬:১৭ | আপডেট: ১৬ জুন ২০২৩ । ১৬:১৭
অনলাইন ডেস্ক
উপকরনঃ
ফুসকার জন্যঃ
• সুজি- ১ কাপ
• ময়দা- ১/২ কাপ
• বেকিং সোডা – ১/২ চা চামচ
• তালমাখনা – ১ ও ১/২ চা চামচ
• লবন – ১/৪ চা চামচ
• কুসুম গরম পানি – ১/২ কাপ
• তেল – ডুবো তেলে ভাজার জন্য
পুরের জন্যঃ
• আলু- ৩ টা মাঝারি আকারের
• কাঁচামরিচকুচি – ৫ টা
• পেঁয়াজকুচি – ১ টা
• ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
• লবন- ১/২ চা চামচ
তেঁতুলের সসের জন্যঃ
• তেঁতুল – ৫০ গ্রাম
• ভাজা জিরার গুঁড়া – ৩/৪ চা চামচ
• ভাজা লাল মরিচ গুঁড়া -১/৪ চা চামচ
• লবন- ১ চা চামচ
• বীট লবন- ১/৪ চা চামচ
• চিনি – ২ চা চামচ
প্রণালীঃ
• একটি বাটিতে সুজি, ময়দা, লবন, বেকিং সোডা ও তালমাখনা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে শক্ত ডো তৈরি করুন। মাখানো হলে আধা ঘন্টা ঢেকে রেখে দিন।
• আলু ভাল করে সিদ্ধ করে ছিলে ভর্তা করে নিন। তাতে কাঁচামরিচ, লবন, পেঁয়াজ, ধনেপাতাকুচি দিয়ে মিশিয়ে একপাশে রাখুন।
• তেঁতুল ১ কাপ পানিতে আধা ঘন্টা মত ভিজিয়ে রেখে তা থেকে তেঁতুলের ক্বাথ বের করে নিন। তারপর তাতে সসের সব উপকরণ দিয়ে ভালভাবে বিট করে নিন।
• এবার মেখে রাখা ডো থেকে ৬ টা বল করে নিন।
• এক একটি বল থেকে রুটি বেলে দেড় ইঞ্ছি ব্যাসের কুকি কাটার বা গোল কিছু নিয়ে ছোট ছোট আকারে কেটে নিন। এভাবে সব গুলি রুটি থেকে ছোট রুটি কেটে নিন।
• কড়াই এ তেল গরম করুন। তেল ভালভাবে গরম হলে ফুসকাগুলো একটা একটা দিয়ে বাদামি করে ভেজে তুলুন।
• সব ভাজা হয়ে গেলে ফুসকা নিয়ে মাঝখানে ছিদ্র করুন। তাতে আলুর মেখে রাখা পুর দিয়ে তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.