খরচ কমছে ইন্টারনেট ও মোবাইল..
প্রকাশ: 3 June 2025 । 19:25 | আপডেট: 3 June 2025 । 19:25
আরএইচবি নিউজ ডেস্কঃ
ইন্টারনেট ও মোবাইল সেবায় খরচ কমছে। প্রস্তাবিত বাজেটে এসব খাতে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জাতীয় বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই প্রস্তাবনা পাস হলে ইন্টারনেটের দাম আরও কমবে। একই সঙ্গে মোবাইল সেবা—টকটাইম ও এসএমএসের খরচও কমবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.