রাজারহাটে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: 13 June 2023 । 21:07 | আপডেট: 13 June 2023 । 21:07
এনামুল হক সরকার,রাজারহাট করেসপন্ডেন্ট,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে নাজিমখান ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নজির হোসেন হিরা কর্তৃক রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ৬ জনকে আসামি করে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ জুন সকাল সাড়ে এগারোটায় নাজিমখান বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ শাহাজাহান আলী, মোঃ ইদ্রিস আলী, মোঃ ছবিয়াল আলি, মোঃ আহম্মদ আলী, জাকারিয়া খান বিটনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
বক্তরা বলেন, নাজিমখান ইউনিয়নের ৬ নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ নজির হোসেন হিরা দীর্ঘদিন ধরে নারীদের সঙ্গে অশ্লীন কাজে লিপ্ত হয়ে তাদের ভিডিও ধারন করে প্রতারণা করে আসছে। সম্প্রীতি ওই ইউপি সদস্যর ১মিনি ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই দুর্নীতবাজ ও নারী লোভী ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে তিনি বিভিন্ন হুমকি প্রদান করেন এবং ৬ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ইউপি সদস্য পদ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.