পটুয়াখালীতে ২ লক্ষ ৪০ হাজার..

প্রকাশ: 12 June 2023 । 18:52 | আপডেট: 12 June 2023 । 18:55

মোঃ খোকন হাওলাদার,পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীতে ২ লক্ষ ৪০ হাজারের অধিক শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ইটিপি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন মোহাম্মদ কবির হাসান এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, আগামী ১৫ থেকে ১৮ জুনের মধ্যে যেকোন এক দিন জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। লক্ষমাত্রার ২৫ হাজার ৩ শত ৭৩ জন ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ২ লক্ষ ১৬ হাজার ৭শত ৭৩ জন বারো থেকে ঊনষাট মাস বয়সী শিশুকে লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলায় ছয়টি স্থায়ী কেন্দ্র ও এক হাজার আট শত একুশটি অস্থায়ী কেন্দ্রে স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, সিএইচসিপি, এনজিও কর্মী, সুপার ভাইজার ও স্বেচ্ছাসেবক হিসেবে চার হাজার ছয় শত সাতষট্টি জনকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে প্রত্ত্যেক উপজেলায় পর্যাপ্ত সংখ্যক ভিটামিন এ ক্যাপসুল প্রেরণ করা হয়েছে।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন উপজেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তাগন ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!