গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জাম..
প্রকাশ: ১৭ মে ২০২৫ । ১২:২০ | আপডেট: ১৭ মে ২০২৫ । ১২:২০
আরএইচবি নিউজ ডেস্কঃ
উপকরণ:-
১কাপ গুঁড়ো দুধ( নিডো ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মিষ্টি হয়)
১ টেবিল চামচ সুজি (৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে।পরে পানি ঝরিয়ে নিতে হবে।)
১ চা চামচ বেকিং পাউডার
১টেবিল চামচ ঘি
১টা ডিম
ভাজার জন্য তেল
সিরার জন্য-
২ কাপ চিনি
৩ কাপ পানি
৩ টা এলাচ
১ চা চামচ লেবুর রস
প্রনালি:-
-প্রথমেই পানি, চিনি,এলাচ ও লেবুর রস দিয়ে সিরা তৈরি করুন। কয়েকটা বলক উঠলে চুলার তাপ একেবারে কমিয়ে দিন। তবে চুলা বন্ধ করবেন না। সিরা বেশি ঘন হবে না।
-অন্যদিকে গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ডিম, ঘি,সুজি এক সাথে মিশিয়ে খামির তৈরি করুন। ভাল ভাবে মথে নিন।
-হাতে তেল লাগিয়ে ছোট ছোট মসৃণ বল বানান। সাথে সাথে ডুবো তেলে সময় নিয়ে লাল করে ভাজুন।
-চুলার তাপ মিডিয়ামে রাখতে হবে। সময় নিয়ে সব দিকে সমান ভাবে ভাজতে হবে। ভাজা হলে সরাসরি গরম সিরাতে মিস্টি ছাড়তে হবে। ঢেকে দেওয়ার দরকার নেই। ৫ মিনিট পর চুলা বন্ধ করে ওভাবেই ১ ঘন্টা রাখতে হবে।
-মিষ্টিগুলো রস শুষে নিয়ে ডাবল সাইজের হয়ে যাবে। ব্যাস! তৈরি গোলাপ জাম মিষ্টি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.