কবি নজরুল কলেজে রাজনৈতিক প্রীতি..
প্রকাশ: ১১ মে ২০২৫ । ০৯:৫৪ | আপডেট: ১১ মে ২০২৫ । ০৯:৫৪
শামীম আহম্মেদ, কবি নজরুল কলেজ করেসপন্ডেন্ট, ঢাকা
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ‘আমার চোখে দেখতে আগামীর বাংলাদেশ এবং রাজনীতি’ শীর্ষক রাজনৈতিক প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সন্ধ্যায় ক্যাম্পাসের সকল সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিহিংসার রাজনীতির প্রভাব যেন ছড়িয়ে না পড়ে তার লক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজের বিতর্ক ক্লাব এ প্রীতি বিতর্কের আয়োজন করে। সঞ্চালক ছিলেন বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
বিতর্কে কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীসহ রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
যেখানে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি দেওয়ান মুহাম্মদ আজিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হাসিবুল ইসলাম শান্ত, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাহিদ হাসান এবং বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান অংশ নেন।
বিতর্ক অনুষ্ঠানে সকল রাজনৈতিক সংগঠনের নেতারা আগামীর বাংলাদেশ ও রাজনীতিতে তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।
প্রশ্নোত্তর পর্বে বাংলা বিভাগের শিক্ষার্থী রিমু আক্তার ছাত্রদল আহবায়ক ইরফান আহমেদ ফাহিম কে আগামী ছাত্র রাজনীতিতে শিক্ষার্থীরা ছাত্রদলের কার্যক্রমের সাথে সম্মতি না দিলে ট্যাগিং রাজনীতি বহাল রাখবে কিনা জানতে চাইলে ইরফান আহমেদ ফাহিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রলীগের মত ট্যাগিং রাজনীতিতে বিশ্বাস করেন না। তারা চান সকল সংগঠন ও শিক্ষার্থী স্বাধীনভাবে নিজ নিজ কার্যক্রম পরিচালনা করবে। যদি কেউ হস্তক্ষেপ করে তবে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খাঁন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের মধ্যে মুক্তচিন্তার বিকাশ ঘটেছে। তারই ধারাবাহিকতায় কবি নজরুল কলেজের সকল রাজনৈতিক সংগঠনের কার্যক্রম যেন শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত হয়। সেই লক্ষ্যে সংগঠনের জবাবদিহিতা ও সংগঠনের সাথে শিক্ষার্থীদের সুসম্পর্ক মনোভাব তৈরি করার জন্য রাজনৈতিক প্রীতি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.