পটুয়াখালীতে আমার বাংলাদেশ পাটি জেলা..
প্রকাশ: ১০ মে ২০২৫ । ১৮:২৯ | আপডেট: ১০ মে ২০২৫ । ১৮:২৯
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আবদুল ওহাব মিনার (অব.) এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোস্থ পটুয়াখারলী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।শনিবার (১০মে) দুপুরে “আমার বাংলাদেশ পাটি” পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের কলা হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির। বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জিএম রাব্বি। ঢাকা মহানগর দক্ষিণের যুব পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান।দুমকী উপজেলার সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মুনির।
কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আবদুল ওহাব মিনার (অব.) ১৬ বছরের আওযয়ামী দুঃশাসনের বর্ননা দিয়ে বলেন, তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, বাক স্বাধীনতা হরন করেছে, হাজার কোটি টাকা লোপাট করে ব্যাংক খালি করেছে। সর্বশেষ বিগত ২৪ সালের জুলাই আগস্ট মাসে ১৪০০ ছাত্র জনতাকে খুন করেছে , ৩০ হাজার মানুষ পঙ্গত্ববরণ করেছে। রেহাই পাইনি ছোট ছোট শিশুরাও। মানবতা বিরোধী এই কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চাই।
তিনি আরো বলেন নতুন কোন স্বৈরাচার যদি মাথা চাড়া দিয়ে উঠেতে চায় তাকেও এদেশের সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তিদেবে।
এছাড়া এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি উত্থাপিত হচ্ছে সারা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে থেকে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.