মির্জাগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: ৮ মে ২০২৫ । ১৮:১০ | আপডেট: ৮ মে ২০২৫ । ১৮:২৪
মোঃ নেছার উদ্দিন রিপন,মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
চলমান অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিদবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার মিঠুন (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৯টার দিকে খলিসাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেবাশীষ কুমার মিঠুন উপজেলার ৬নং মজিদবাড়ীয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বিমল চন্দ্র হাওলাদারের পুত্র।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে খলিসাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি ঘটনার দায়েরকৃত একটি মামলায় যুবলীগের নেতা মিঠুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মির্জাগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.