কলাপাড়ায় রহমতপুর খাল থেকে অজ্ঞাত..

প্রকাশ: ৭ মে ২০২৫ । ১৯:০৬ | আপডেট: ৭ মে ২০২৫ । ১৯:০৬

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

পটুয়াখালীর কলাপাড়ায় রহমতপুর খাল থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরের রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে লাশটি পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে গন্ধযুক্ত ও পোকায় খাওয়া লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। ওই নারীর শরীরে লাল এবং খয়রী রংয়ের মেক্সি পরিহিত ছিলো। তার মুখ মন্ডল এবং শরীরের বিভিন্ন স্থান পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করা যাচ্ছেনা। লাশটি পচে বিকৃত হয়ে গেছে। ওই খালে জোয়ার ভাটার পানি প্রবাহমান না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে গেছে বলে স্থানীয়দের ধারনা।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় বুধবার দুপুরে রহমতপুর জিন খাল থেকে লাশটি তোলা হয়েছে।ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!