দুমকিতে দুই ইউনিয়নে নৌকার মাঝি..

প্রকাশ: ১০ জুন ২০২৩ । ১৯:৪৯ | আপডেট: ১০ জুন ২০২৩ । ১৯:৪৯

মোঃ জসীম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

আগামী ১৭ জুলাই পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আসন্ন এ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লেবুখালী ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম তুহিন।

শ্রীরামপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো: আমিনুল ইসলাম সালাম।

শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আমিনুল ইসলাম সালাম বলেন, এর আগেও আমি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে চেয়ারম্যান হয়েছি এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সুখে-দুঃখে জড়িত ছিলাম। দল আমাকে মনোনয়ন দিয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, দুই ইউপিতেই ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ জুন প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!