দুমকিতে রাতের আঁধারে কোচিং সেন্টার..

প্রকাশ: 1 May 2025 । 17:18 | আপডেট: 1 May 2025 । 17:18

মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত জেরে রাতের আঁধারে একটি কোচিং সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০এপ্রিল) রাত ৩ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা খোকন ফরাজী ও আব্দুল আজিজ বয়াতি  জানান,  ভোর রাতে হঠাৎ কোচিং সেন্টারটি আগুনে জ্বলতে দেখে আমরা দৌড়ে এসে আগুন থামানোর চেষ্টা করি। আজিজ বয়াতি আরো বলেন আমি রাস্তা দিয়া বেল্লাল ফরাজিকে হেটে যেতে দেখেছি।

কোচিং সেন্টারের মালিক মাওলানা মোঃ নুরুল আমিন জানান,গতকাল এই কোচিং সেন্টারে জায়গা নিয়ে বেল্লাল ফরাজীর সাথে সালিশ ব্যবস্থা হয়েছে এবং এই জায়গা আমি পেয়েছি। বিকেলের সালিশ ব্যবস্থার পর বেল্লাল ফরাজী কোচিং সেন্টারে তালা লাগিয়ে দেয়। গতকাল রাতে আমার কোচিং সেন্টারে আগুন লাগে।আগুন লাগার আগে বেল্লাল ফরাজীকে রাস্তা দিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন।

অভিযুক্ত বেল্লাল ফরাজী জানান,আমার বিরুদ্ধে এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম বারেক জানান,এই জায়গা নিয়ে শালীস ব্যবস্থা করেছি কালকেও করা হয়েছে।আমার কাছে অভিযোগ করেছে বিকালে কোচিং সেন্টারে বেল্লাল ফরাজি তালা লাগিয়েছে।সকালে শুনতে পাই আগুন দেয়ার ঘটনা।

দুলকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা আগুন লাগিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!