৬ দফা দাবি আদায়ে পটুয়াখালী..

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ । ১৫:৪৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ । ১৫:৪৮

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি আদায়ে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করেছে। আজ সকাল ১১টায় শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভে অংশ নেয়।​

শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদা নিশ্চিত করতে হবে। তারা জানান, ছয় মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ পূর্ণ শাটডাউন ঘোষণা করেছেন।​

বিক্ষোভে অংশগ্রহণ করেন সপ্তম পর্বের শিক্ষার্থী মো. আশরাফুল আলম মিরাজ, মো. আফ্রিদি, জি. এম. বসইজিদ, তৃতীয় পর্বের আহমেদ হ্যাপী এবং সপ্তম পর্বের শিক্ষার্থী উর্মি মিম।​

কারিগরি শিক্ষার মর্যাদা বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা প্রদান, সমমর্যাদা নিশ্চিতকরণ, অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধ, বকেয়া বেতন পরিশোধ, চাকরি জাতীয়করণ।​

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।​

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!