হিলিতে জুয়া খেলার সময় জুয়ারুর..

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ । ১৫:৪৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ । ১৫:৪৫

মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ

দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও জুয়ারুর মুলহোতাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (২৯ এপ্লিল) সন্ধ্যায় উপজেলার ইটাই জুয়ার মাঠ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়।

আটককৃত আসামি হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়ারু মুলহোতা মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। অন্য জুয়ারুরা হলেন, আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫),জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)।

হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে  পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও মুলহোতা আনাম ডাকাতি মামলার আসামি। মামলা নং ২৬।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!