প্রচন্ড গরমে শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান..
প্রকাশ: 9 June 2023 । 17:32 | আপডেট: 9 June 2023 । 17:32
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
টানা দাবদাহ ও প্রচন্ড গরমে চা বাগানে কর্মরত নারী চা শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের মাঝে শরবত বিতরন করে চলেছে শ্রীমঙ্গলের জেরিন টি এস্টেট কর্তৃপক্ষ।
জেরিন চা বাগান সুত্র জানায়, সারাদেশের মতো শ্রীমঙ্গলেও দীর্ঘদিন ধরে টানা দাবদাহ চলছে। এ দাবদাহের মধ্যে নারী চা শ্রমিকরা প্রখর রৌদ্রতাপ মাথায় নিয়ে চা পাতা চয়ন করছেন।
জেরিন চা বাগানের প্রধান করণিক মো. মাহমুদুর রহমান রাসেল জানান, চা শ্রমিকদের কথা চিন্তা করে চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মাঝে শরবত বিতরনের সিদ্ধান্ত নেন।
তিনি আরো জানান, জেরিন টি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা’র সরাসরি তত্বাবধানে ও প্রত্যক্ষ অংশগ্রহনে চা শ্রমিকদের মধ্যে শরবত বিতরন করা হচ্ছে। এরমধ্যে কখনও লেবুর শরবত, কখনও প্যাকেটজাত দ্রব্য থেকে তৈরি শরবত, কখনও বা ওরস্যালাইন দেয়া হচ্ছে। সাথে মুড়ি বা বিস্কুটও দেয়া হয়।
ইস্পাহানী লিমিটেডের জেরিন টি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা জানান, এটি জেরিন চা বাগানের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। তিনি বলেন, প্রতি বছরই গরমের সময় আমরা এ কার্যক্রম করে থাকি। এটি চলমান থাকবে। তিনি বলেন, শুধু গরম নয়, শীতের সময় যখন শ্রীমঙ্গলে বেশি ঠাণ্ডা পড়ে তখন আমরা চা শ্রমিকদের জন্য চা-মুড়ি’র ব্যবস্হা করে থাকি। চা শ্রমিকরা যেন স্বাচ্ছন্দে কাজ করতে পারে এটাই আমাদের মুল লক্ষ্য। সেলিম রেজা বলেন, এ প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে এ বাগানে চালু রয়েছে এবং ভবিষ্যতেও চালু থাকবে ।
প্রসঙ্গত: গত ৪ জুন শ্রীমঙ্গলে ‘জাতীয় চা দিবস’ এর মুল অন্ষ্ঠুান অনু্ষ্িঠত হয়। এতে দেশের চা বাগান সমুহের জন্য প্রথমবারের মতো চালুকৃত ৮ ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার দেয়া হয়। এতে শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান শ্রমিক কল্যানের ভিত্তিতে দেশের শ্রেষ্ঠ চা বাগান মনোনিত হয় এবং জাতীয় চা পদক লাভ করে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.