পটুয়াখালী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাব..
প্রকাশ: 28 April 2025 । 02:06 | আপডেট: 28 April 2025 । 02:06
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরুপন করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরুপনে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিনঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত উদঘাটনে আমাদের তদন্ত চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.