রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশ: 9 June 2023 । 12:18 | আপডেট: 9 June 2023 । 12:18

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

টানা কয়েকদিন তাপপ্রবাহের পর বৃহস্পতিবার (৮ জুন) ঢাকায় বৃষ্টির দেখা মেলে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা বৃষ্টি হয়। তাতে গরম থেকে স্বস্তি মিলছিল না নগরবাসীর। তাপমাত্রা অনেকটা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে স্বস্তি ফেরেনি। মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ায় ছিল ভ্যাপসা গরম।

শুক্রবার (৯ জুন) সকাল থেকেও ঢাকায় আকাশ মেঘলা। সকাল পৌনে ১০টার দিকে এক পশলা বৃষ্টি নামে। কিছুক্ষণ পর তা থেমেও যায়। সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে, চারদিক অন্ধকার করে নামে ঝুম বৃষ্টি। রাজধানীর গুলশান, বাড্ডা, উত্তরা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি নেমেছে। বেলা ১১টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি চলছে।

বৃহস্পতিবার সবচেয়ে বেশি ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছিল, অর্থাৎ এসব অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। আজ এসব অঞ্চলে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে দূর হয়েছে তীব্র তাপপ্রবাহ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!