ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির..
প্রকাশ: 8 June 2023 । 21:13 | আপডেট: 8 June 2023 । 21:13
সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট
আগামী ১৩ জুন সকাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।
শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাস কোম্পানিগুলো আগামী ১৩ জুন থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। একইসঙ্গে অনলাইনেও বাসের টিকিট পাওয়া যাবে।
তিনি আরও জানান, এবার যেহেতু কোরবানির ঈদ। রাস্তায় উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘরমুখী যাত্রী নিয়ে গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে কোরবানির পশুর ট্রাকও ঢাকায় প্রবেশ করবে। ফলে অন্যান্য ঈদের চেয়ে কোরবানির ঈদে সড়কের চাপ বাড়তে পারে। তবে সব হিসাব নিকাশ করেই আমরা গাড়ির অগ্রিম টিকিট বিক্রি করবো। যাতে সময়মত গাড়িগুলো ছেড়ে যেতে পারে।
টিকিট কালোবাজারি রোধের বিষয়ে তিনি বলেন, যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। তবে বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.