তালতলীতে খুচরা সার ব্যবসায়ীদের কমিটি..

প্রকাশ: ৮ জুন ২০২৩ । ২১:০৫ | আপডেট: ৮ জুন ২০২৩ । ২১:০৫

মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা

বরগুনার তালতলীতে কৃষকদের মাঝে সরকারি মুল্যে ও হয়রানী ছাড়াই সার বিক্রির লক্ষে সরকার অনুমোদিত খুচরা সার ব্যবসায়ীদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর রোডের অস্হায়ী কার্যালয় উপজেলার খুরচা সার ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি নিয়মে সার বিক্রির পাশাপাশি কৃষকদের স্বার্থরক্ষায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে খুচরা সার ব্যবসায়ী মো.কালাম তালুকদারকে সভাপতি ও মিরাজ জোমাদ্দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি নজরুল ইসলাম, ফজলুল হক,কালাম মোল্লা, আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত মোল্লা, নান্না হাওলাদার, আব্দুল খালেক, সোহেল মিয়া, অর্থ সম্পাদক কামরুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া,কার্যকরী সদস্য মাহমুদুল হাসান ও জসিম প্যাদা। কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খুচরা সার ব্যবসায়ী মো.কালাম তালুকদার। বক্তব্য রাখেন মিরাজ জোমাদ্দার, কামরুজ্জামান রাজু, নজরুল ইসলাম, বেলায়েত মোল্লা প্রমুখ।

উপজেলায় ৬৩ জন সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা রয়েছেন। সকলের সম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!