‘তৃতীয় শ্রেণিতেও মেধাবৃত্তি দেবে সরকার’
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ । ১০:৫৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ । ১০:৫৩
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষ দিকে পঞ্চম শ্রেণিতে এবং আগামী বছর থেকে তৃতীয় শ্রেণিতে মেধাবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন নতুন স্কুল ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের তিনি এ কথা জানান।
এসময় তিনি যেসব শিক্ষার্থী অঙ্ক ও ইংরেজি বিষয়ে দুর্বল তাদের অতিরিক্ত সময় দিয়ে পড়াশোনা করানোর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশ দেন।
এসময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা সরকারি কমিশনার ভূমি মো. মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা প্রকৌশলী মো. শফিউল্লাহ খন্দকার, ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.