মহিপুরে এসএসসি পরীক্ষার্থীর ওড়না পেঁচানো..
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫ । ০০:০৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ । ০০:০৭
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মহিপুরে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ওড়না পেচানো গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আ: খালেক’র মেয়ে।
নিহত রিমির মা খাদিজা বেগম জানান, পরীক্ষা শেষে রিমি বাসায় আসলে আমি খাওয়ার জন্য তাকে ডাকি। পরে খাবে, পরীক্ষা ভালো হয়নি এ কথা বলে রুমের ভিতর চলে যায়, পরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সারাশব্দ না পেয়ে ঘর মালিককে খবর দেয়। পরে তারা গিয়ে জানালা দিয়ে দেখতে পায় সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিচে পড়ে আছে।এরপরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.