ডিমের জর্দা

প্রকাশ: ৮ জুন ২০২৩ । ১৫:৫১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ । ২০:২৫

আরএইচবি নিউজ ডেস্কঃ

উপকরনঃ

• ডিম – ৩

• পাউডার দুধ – ১/৪ কাপ

• দুধ – ১/৪ কাপ

• চিনি – ৬ টেবিল চামচ বা স্বাদমত

• লবণ – ১ চিমটি

• ঘি/ গলানো বাটার – ৬ টেবিল চামচ

• এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ

• দারচিনি গুঁড়া- ১/৪ চা চামচ

• কেওড়া – ১ চা চামচ

• জাফরান / অরেঞ্জ ফুড কালার – ১ চিমটি

• কিসমিস – ১২ টা

• বাদামকুচি – ১ টেবিল চামচ

সাজানোর জন্য: (ইচ্ছা)

• কিসমিস – ৬/৭ টা

• বাদামকুচি – ১ টেবিল চামচ

• খেজুরকুচি – ১ টেবিল চামচ

পদ্ধতিঃ

• ঘি/ গলানো বাটার ছাড়া সব উপকরন একটি বাটিতে নিয়ে ভালভাবে বিট করে নিন।

• ডিমের মিশ্রণটি নাড়তে থাকুন আর আস্তে আস্তে ঘি/গলানো বাটার মিশাতে থাকুন। (আপনি যদি বাটার ব্যবহার করেন তাহলে গরম বাটার ডিমের মিশ্রনে মিশাবেন না। বাটার মিশ্রনে মিশানোর আগে ঠান্ডা করে নিন, নাহলে এটি ডিমের মিশ্রনে দানা হয়ে থাকবে।)

• এবার মিশ্রণটি একটি পাত্রে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে দানা দানা হয়ে আসবে তখন চুলা বন্ধ করে জরদা নামিয়ে নিন।

• ডিমের জরদা পরিবেশন পাত্রে নিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!