শ্রীমঙ্গলে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫ । ১৮:০০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ । ১৮:০০

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলে কৃষি অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে। আজ রবিবার কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এই প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়।

২০২৪-২০২৫ অর্থবছরে ‘ফ্লাড রিকনস্ট্রাকশান ইমারজেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় তরমুজ, শষা চাষের কৌশল, স্কুল ও কমিউনিটি পর্যায়ের বাগান গড়া এবং স্থানীয়ভাবে কম্পোস্ট ও কেঁচোসার উৎপাদনের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সুত্রধর ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান।

প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!