একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা..

প্রকাশ: 17 April 2025 । 20:19 | আপডেট: 17 April 2025 । 20:19

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

১৯৭১ সালের গণহত‍্যার জন‍্য সাধারণ ক্ষমা চাওয়া এবং সম্পদ ফেরত নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ কথা বলেন।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে ৭১ এর ক্ষমা চাওয়ার বিষয়ে তুলেছে বাংলাদেশ। ভবিষ‍্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। এছাড়া ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ, তবে এ নিয়ে আরো আলোচনা চলবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ‍্য। খুব শিগগিরই বাংলাদেশ- পাকিস্তান ফ্লাইট চালু হবে।

বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় বলওে জানান সচিব।

পররাষ্ট্র সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে স্থবির সম্পর্ক জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এগিয়ে নেবে বাংলাদেশ। ঐতিহাসিকভাবে অমিমাংসিত ইস‍্যু সমাধানের জন্য আলোচনা করা হয়। ৭১ মুক্তিযুদ্ধের ক্ষমা চাওয়ার বিষয়টি বাংলাদেশ থেকে তোলা হয়েছে। এছাড়া বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে নতুন গতি আনতে বৈঠকে জোর দিয়েছে উভয় দেশ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!