ভূমি অধিগ্রহনে ক্ষতিপুরনের ন্যায্য পাওনা..
প্রকাশ: 6 June 2023 । 14:55 | আপডেট: 6 June 2023 । 14:55
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
কলাপাড়ায় ভুমি অধিগ্রহন শাখা ও ভুমি অধিগ্রহন প্রতিষ্ঠানের কারনে বসতঘরসহ অন্যান্য স্থাপনার ন্যায্য টাকা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তোভোগী কৃষক আবুল সরদারসহ এলাকাবাসী। সোমবার বিকেলে ধানখালীর পাঁচজুনিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ভূক্তোভোগী কৃষক আবুল সরদারসহ পরিবারের সদস্যরা।
মানববন্ধনে ভূক্তোভোগী কৃষক আবুল সরদার অভিযোগ করেন, আশুগঞ্জ পাওয়ার প্লান্টের বিদ্যুৎকেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় ধানখালী ইউনিয়নের বিভিন্ন মৌজা থেকে জমি অধিগ্রহন করে। এই অধিগ্রহনে তার বসত ভিটার জমি অধিগ্রহন তালিকাভূক্ত করা হলেও বসতঘর, রান্নাঘর, মুরগীর ঘর, গোয়ালঘর, সৌরবিদ্যুৎ, পুকুর ও গাছপালা অধিগ্রহনতালিকাভূক্ত করেনি। এজন্য তিনি ভুমি অধিগ্রহন শাখা ও ভুমি অধিগ্রহন প্রতিষ্ঠানের খামখেয়ালীকে দ্বায়ী করেছেন। তার ন্যায্য পওনা পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.