কলাপাড়ায় ছাদ থেকে পড়ে এক..
প্রকাশ: 5 June 2023 । 20:19 | আপডেট: 5 June 2023 । 20:19
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
কলাপাড়ায় ধানখালী ইউনিয়নে পশ্চিম ধানখালী গ্রামে নিজের বাড়ীতে কাজ করা অবস্থায় ছাদ থেকে পড়ে নেছার (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে পশ্চিম ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, সকাল বেলা নিজের বাড়িতে বাড়ির ছাদে শ্রমিকের কাজ করছিল, কাজ করা অবস্থায় ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যায়। তৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকতাকে মুত: ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ তারা দেননি। কারন নিজেদের বাড়ীর কাজ করতে গিয়ে নিজের ছাদ থেকে পড়েছে। এ জন্য কেই অভিযোগ দেয়নি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.