মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল ওবায়দুল..

প্রকাশ: 4 June 2023 । 17:19 | আপডেট: 4 June 2023 । 17:19

মোঃ ফিরোজ করোসপন্ডেন্ট নওগাঁ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর মুখে কোন কিছু বাঁধে না। মুখে যা আসে তাই বলে।

রোববার (৪ জুন) দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারন সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওগাঁ জেলা আওয়ামী লীগ এর আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে

ওবায়দুল কাদের আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছে। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর গরীব মানুষের একমাত্র আপনজন শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধুর কন্যা ২৪ ঘন্টার মধ্যে ৩ ঘন্টা ঘুমান। আর বাঁকী সময় তিনি রাত জেগে কাজ করেন এবং দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের কথা ভাবেন।

এছাড়াও বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধূরী, সাবে এমপি শাহিন মনোয়ারা হক, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!