ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয়..

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫ । ১৪:৩৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ । ১৪:৩৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চাঁদপুরের মতলবে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে একযোগে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

এ সময় প্রথমে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। পরে পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা পদত্যাগ করেন।

ডি এম আলাউদ্দিন বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। এজন্য মনে করি আমরাও অপরাধী। যে কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

তিনি বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি। ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে উপজেলা জাতীয় পার্টি কখনও গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে, সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে একসঙ্গে দেশের স্বার্থে, দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করবো।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!