গাজীপুরে কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: 12 March 2025 । 13:52 | আপডেট: 12 March 2025 । 13:52

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-

গাজীপুরের শ্রীপুরে চার দফা দাবিতে টানা তিন ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন খান টেক্স কারখানার শতাধিক শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সলিং মোড় এলাকায় বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে যানবাহন আটকা পড়ে মাওনা- কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপেও শ্রমিকরা প্রায় তিন ঘণ্টা পরও মহাসড়ক ছেড়ে যাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিকরা জানান, একাধিক অপারেটর পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। গহনা বন্ধক রেখে কাজ করছেন। এভাবে কি জীবন চলে?

আন্দোলনরত শ্রমিকরা জানান, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও ছুটির টাকা, হাজিরা বোনাস, ঈদ বোনাস পরিশোধের তারিখ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। কারখানা কতৃপক্ষ তাদের সকল দাবি মেনে নিলে তারপর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবেন। তাছাড়া কারখানার মালিক পক্ষকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল সকল দাবি নেমে নেওয়ার পর অবরোধ প্রত্যাহার করবেন বলে জানান শ্রমিকরা।

শ্রমিক ও পুলিশ জানায়, মাওনা দক্ষিণ বারতোপা এলাকায় অবস্থিত খান টেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, হাজিরা বোনাস এবং বাৎসরিক ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটির টাকার পরিশোধের দাবি করে আসছিল। কিন্তু মালিক পক্ষ তাদের কোনো আশ্বাস না দিয়ে তালবাহানা করছেন। রমজান মাসে কষ্ট করে কাজ করছেন।কিন্তু বকেয়া বেতন পাওয়ার কোনো আশ্বাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের সাথে কথা বলেছি। শ্রমিকরা দাবি জানান কারখানা কতৃপক্ষকে সরেজমিনে এসে তাদের দাবি মেনে নিলে তারপর সড়ক অবরোধ প্রত্যাখান করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!