মেয়েমানুষ নয়, মানুষ হয়ে বাঁচতে..

প্রকাশ: 9 March 2025 । 13:40 | আপডেট: 9 March 2025 । 13:41

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গতকাল রাজধানীর কাকরাইল আইডিইবি মিলনায়তনে গ্লোবাল কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী, রন্ধন শিল্পী, নারী উদ্দোক্তা, সংগঠক সাহানা সুলতানা। তিনি একজন কবি, তার প্রকাশিত প্রথম একক কাব্য গ্রন্থ বিলম্বিত প্রহরে অমর একুশে বইমেলা ২০২৫ এ বেশ আলোড়ন তুলেছে। তাছাড়া তিনি একজন ভালো রন্ধন শিল্পী ও একজন সফল নারী উদ্দোক্তা। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে তারা রান্নার প্রোগ্রাম হয়।

তাঁর আরো একটি বড় পরিচয় হলো তিনি হৃদয়ে পতাকা ২ মার্চ নামক মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে। গত ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের সংগঠনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে ৫৪ বছর পর স্বাধীনতার পতাকা উত্তোলক ডাকসুর তৎকালীন ভিপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আ স ম আবদুর রব সাহেবকে আনুষ্ঠানিক ভাবে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাহানা সুলতানাকে  আমন্ত্রণ করেন। এভাবে সাহানা সুলতানা বিভিন্ন সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করছেন এবং স্বকীয় ভূমিকা রাখছেন।

গতকাল গ্লোবাল কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম,অনুষ্ঠান সভাপতি লায়ন আনোয়ারা বেগম নিপা ও মানবাধিকার ব্যক্তিত্ব মঞ্জুর হোসেন ঈসা কবি,আবৃত্তি শিল্পী, রন্ধন শিল্পী, নারী উদ্দোক্তা, সংগঠক সাহানা সুলতানা এর হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন। এভাবেই এগিয়ে যাবে সাহানা সুলতানা তাঁর স্ব-মহিমায় উজ্জীবিত হয়ে।

অভিনন্দন কবি, আবৃত্তিশিল্পী, রন্ধন শিল্পী, নারী উদ্দোক্তা, সংগঠক সাহানা সুলতানা ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!