ফুলবাড়ীতে ৩৪৮ বোতল ফেনসিডিলসহ মাদক..

প্রকাশ: ২ জুন ২০২৩ । ২১:২৭ | আপডেট: ২ জুন ২০২৩ । ২১:২৭

আল হেলাল, ফুলবাড়ী করেসপন্ডেন্ট, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী থানার বিশেষ অভিযানে ৩৪৮ বোতল ভারতীয় ফেন্সিগ্রীফসহ গোলাম রব্বানী (২৫) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গত বৃহস্পতিবার বিকাল থেকে গভির রাত পর্যন্ত উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে উষাহার ও পানিকাটা গ্রামে পৃথক অভিযান চালিয়ে এ ফেন্সিগ্রীফ উদ্ধার করে। এ ঘটনায় থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে ফুলবাড়ী থানায় দুটি মামলা দায়ের করেছে।

আটক গোলাম রব্বানী হাকিমপুর উপজেলার হাতিশোও মোল্যা বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে তার নির্দ্দেশে এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা মোড়ে একটি অটো চার্জার তল্লাশী করে ১১৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিগ্রীফসহ গোলাম রব্বানী নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এর পর একই ইউনিয়নে উষাহার গ্রামে অভিযান চালিয়ে ২৩৫ বোতল ফেন্সিগ্রীফ জব্দ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা সম্ভাব হয়নি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!