গাছের সাথে বাসের ধাক্কায় চালকসহ..

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ । ১৫:০০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ । ১৫:০০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে বাসের ধাক্কা লেগে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় অন্তত দশ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মন্টু শেখ (৫৫) গাজীপুরের টুঙ্গিপাড়ার বাসিন্দা ও সুপারবাইজার আরিফ হোসেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনেরে একটি বাসের পেছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস হারিয়ে গাছের সঙ্গে লাগায়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজারসহ ১২ জন আহত হন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাসচালক মন্টু শেখ ও সুপারবাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!