জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য..
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ । ১১:৫৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ । ১১:৫৬
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত না করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ মিথ্যাচার করলে টলারেট করা হবে না বলেও হুঁশিয়ারি করেছেন আসিফ মাহমুদ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) মাঝরাতে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসিফ মাহমুদ লেখিছেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।
তিনি আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করবো না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.