৯৯৯ সেবা ইংরেজি ভাষায়ও পাওয়া..
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ । ১৮:১৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ । ১৮:১৫
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।
আইজিপির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি-বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ড ফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।
ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য প্রতিদিন তিন শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু করা হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে এ সেবা চালু হয়েছে।
উল্লেখ্য, ৯৯৯ নাম্বারে ডায়াল করে ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.