কলাপাড়ায় কৃষক গফফার মোল্লা ক্রয়কৃত..
প্রকাশ: 12 February 2025 । 20:53 | আপডেট: 12 February 2025 । 20:53
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের প্রান্তিক কৃষক গফফার মোল্লা ক্রয়কৃত সম্পত্তি ও বাড়ীঘর জবর দখলসহ মিথ্যা সংবাদ প্রচার করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরের দিকে কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, গফফার মোল্লার পুত্রবধূ হাসিনা বেগম, স্ত্রী স্বরভানু বেগম, মেয়ে সালমা, রুমানা, ছেলে রাসেল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গফফার মোল্লা বলেন, অতি দু:খ-কষ্ট বেদনা নিয়া এই বৃদ্ধ বয়সে আপনাদের দারপ্রান্তে উপস্থিত হয়েছি। আমার স্থায়ী ঠিকানা মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমদ্দিন গ্রামে। জীবিকার সন্ধানে ১৯৯৮ সালে নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের ছোহরাব হাওলাদারের কাছ থেকে ১৯৯৮ সালে সাড়ে ১৬ শতাংশ জমি ক্রয় করে বাড়ী-ঘর-বাগান পুকুর নির্মান করিয়া স্থায়ীভাবে বসবাস করি। পরবর্তীতে ২০১২ সালে জালাল মীরের কাছ থেকে ১০ শতাংশ, ২০১৯ সালে দুলাল আকন গংদের নিকট হইতে সাড়ে ৪৪ শতক, ২০২০ সালে আমিরুল ইসলামের কাছ থেকে ১৩ শতক, শাহআলমের কাছ থেকে ৩৩ শতক, ২০২৩ সালে ১২জন সেনা সদস্যের কাছ থেকে ২১ শতক, ২০২৪ সালে কহিনুর বেগম হইতে ৬ শতক জমি ক্রয় করি।
গফফার মোল্লা আরো জানান, ক্রয়কৃত জমিগুলো একই এলাকার রফিকুল ইসলাম, সোহরাব হোসেন সান্টু, রাসেল, আবদুল হক আমার প্রতিটি দলিলের জমি হইতে অধিকাংশ জমি জোর পূর্বক দখল করিয়া নিয়া সীমানা প্রাচীর করার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে আমার স্ত্রী ও পুত্রবধুকে এলোপাথারী মারধর করে। এনিয়ে নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে (৬৯৫/২০২৪) মামলা করি। সেনাবাহিনী, ওসি কলাপাড়া থানা এবং নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল কোটে আইনী সহায়তা ও ক্রয়কৃত জমি রক্ষার জন্য একাধিক অভিযোগ করি। প্রতিটি অভিযোগ তদন্ত হয় এবং সত্য প্রমানিত হয়। প্রতিবেদনের বিষয় জানতে পেরে সাংবাদিক ভাইদের ভুযল তথ্য দিয়া মানববন্ধন করে। তিনি সুষ্ট বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, গফফার মোল্লার সাথে সুপ্রতিবেশীমুলক সম্পর্ক রয়েছে। জমি নিয়ে বিরোধীদের জের ধরে তিনি আমাকেসহ আমার মামা এবং তার ছেলেকে ধর্ষণ মামলার আসামি করেন। এর প্রতিবাদে এলাকায় মানববন্ধন করলে তিনি ক্ষিপ্ত হয়ে এ সংবাদ সম্মেলন করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.