কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে একাধিক পরিবারের..

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ । ১৩:২৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ । ১৩:২৪

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা বাসস্ট্যান্ডে একাধিক পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা-ধর্ষণ মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরের দিকে গ্রামবাসীরা এ মামলা নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানান।

মানববন্ধনে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট সামসুল হক, সিনিয়র যুগ্ন-আহবায়ক জসিম আকন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মাকসুদ মজুমদার, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোয়ানুর রহমান সুমন, ২ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইউনুস গাজীসহ স্থানীয় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভূমিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল মীর এলাকার নিরীহ মানুষের জমি দখল করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সম্প্রতিএকটি ধর্ষণ মামলা দিয়ে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, তার ছেলে রাসেল ও ভাগ্নে রফিকুল ইসলাম, আ: হক ও রুবেলকে আসামী করে।

গ্রামবাসীদের অভিযোগ একজন মহিলাকে কিভাবে একই পরিবারের বাবা, ছেলে ও তিন ভাগ্নে নির্যাতন করতে যায়। মূলত: হয়রানী করতে এ মামলা দায়ের হয়েছে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও গফফার বাহিনীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান এলাকাবাসী।

এবিষয়ে গফফার মোল্লা বলেন, আমার রেকর্ডিয় সম্পত্তি তারা দখল করে নিয়েছে। আমার বাড়ি প্রবেশ করে পুত্রবধূকে মারধর করেছে। এজন্য মামলা করেছি। এখন তারা আবার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!