প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ । ১৯:৫১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ । ১৯:৫১

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় এই বৈঠক।

বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব ছাড়াও আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বিএনপি প্রতিনিধি দল। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরবে। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনও চায় বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারেন বিএনপি নেতারা।

এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠক দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!