শ্রীমঙ্গল থানা পরিদর্শনে মৌলভীবাজারের নবাগত..
প্রকাশ: ২৯ মে ২০২৩ । ২১:১১ | আপডেট: ২৯ মে ২০২৩ । ২১:১১
আতাউর রহমান কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট,শ্রীমঙ্গলঃ
শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি শ্রীমঙ্গল থানা পরিদর্শনে আসেন।
তিনি শ্রীমঙ্গল থানায় পৌছালে শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সি, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সেলিম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন উপস্হিত ছিলেন।
পরে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম থানা কম্পাউন্ডে চৌকিদার প্যারেড পরিদর্শনসহ থানার অস্ত্রাগার, মালখানা পরিদর্শন , ওয়ারেন্ট রেজিষ্টার, অনলাইন জিডি, এফআইআরসহ থানার গুরুত্বপূর্ণ রেজিষ্টারসমূহ পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বহিতে পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.