সোয়া ১ ঘণ্টা পর মেট্রোরেল..
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ । ১৮:০৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ । ১৮:০৬
রুবাইসাহ্ আলম :-
যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রোরেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন দেখা দেয়।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, ত্রুটির কারণে শুরুর ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু হয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, সিগন্যাল সিস্টেমে পাওয়ার সাপ্লাই হয় দুটি ট্রান্সফর্মার থেকে। এর মধ্যে একটিতে সমস্যা হয়েছিল।
এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলমান থাকায় স্টেশনে যাত্রীদের প্রচুর চাপ ছিল। বিশেষ করে সকালের সময় যাত্রীদের ভিড়ের কারণে কয়েকটি ট্রেনের দরজা স্বাভাবিকভাবে বন্ধ করা সম্ভব হয়নি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.