মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ । ১৩:০৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ । ১৫:০৬
রুবাইসাহ্ আলম :-
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই শুরু হয় সমস্যা। পরের ট্রেনটি ছিল ১টা ২৫ মিনিটে। কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও আসেনি।
জানা গেছে, ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকবার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নেয়া হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.