প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন..

প্রকাশ: 23 January 2025 । 19:38 | আপডেট: 23 January 2025 । 19:38

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

পটুয়াখালীতে সিনিয়র নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নির্বাচন কমিশন ২০২৫ বা ২০২৬ সালের প্রথমার্ধে একটি প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রত্যয় জানিয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি। কোনো প্রভাবের সুযোগ থাকবে না।”

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় পটুয়াখালীর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিন দিন উন্নত হচ্ছে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।”

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!