শ্রীমঙ্গলে তারুন্যের উৎসবের অংশ হিসেবে..
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ । ১৪:৩২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ । ১৪:৩২
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে তারুন্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর আমজাদ আলী সড়কে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যােগে এই অভিযানের উদ্বোধন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিস্কার করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, আজ থেকে পর্যায়ক্রমে আমজাদ আলী সড়কে পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেন এবং ড্রেনের শেষ প্রান্তে প্রবাহমান শাখামুড়া ছড়ার (নদী) ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। যাতে পানির প্রবাহ না থেমে যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। তিনি বলেন, এই ড্রেন এবং শাখামুড়া ছড়া পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.