নাগরপুরে সাবেক ছাত্র-নেতা আতিকের শীতবস্ত্র..

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ । ২২:৩৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ । ২২:৩৫

মোঃ আজিজুল হক বাবু, টাঙ্গাইল করেসপন্ডেন্টঃ

টাঙ্গাইলের নাগরপুরে অসহায় দরিদ্র শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ( কম্বল ) বিতরণ করা হয়েছে।

আজ (১৯জানুয়ারি) রবিবার বিশিষ্ট সমাজসেবক  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত অর্থায়নে ২৬ নং দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় অর্ধশতাধীক শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এব্যাপারে সাবেক ছাত্রনেতা মো.আতিকুর রহমান আতিক বলেন দেশে অনেক গরীব ও দরিদ্র মানুষ আছে। তাই আমি বলবো দেশের বৃত্তবানদের এগিয়ে আসার উচিত শীতার্ত মানুষের পাশে থাকার জন্য।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, কৃষক দলের সভাপতি মো.হূমায়ন কবীর, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো.রবিউল ইসলাম (নবী), দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাফিজা মমতাজসহ স্কুলের সকল সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!