বঙ্গবন্ধু’র ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির..

প্রকাশ: ২৮ মে ২০২৩ । ১৯:১৭ | আপডেট: ২৮ মে ২০২৩ । ১৯:১৭

আতাউর রহমান কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট,শ্রীমঙ্গলঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

আজ রবিবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন।

সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিনুল ইসলাম সেলিম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং এ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!