আগামী সব নির্বাচন সুষ্ঠু হবে:..

প্রকাশ: 28 May 2023 । 17:53 | আপডেট: 28 May 2023 । 17:53

দেবাশীষ রায় স্টাফ করেসপন্ডেন্ট

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

 

আলমগীর বলেন, ‘আমরা বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। সামনে আরও চারটি সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। সিটি করপোরেশন নির্বাচনসহ আগামী জাতীয় নির্বাচন গাজীপুরের মতো সুষ্ঠু হবে।’

 

বর্তমান কমিশনের অধীনে ‘সব নির্বাচন সুষ্ঠু হয়েছে’ দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের সক্ষমতা সব সময় ছিল এবং এখনো আছে।’

 

গাজীপুরে ‘সুষ্ঠু নির্বাচন’অনুষ্ঠানের পেছনে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির প্রভাব আছে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, এই নির্বাচনের সঙ্গে মার্কিনভিসা নীতির সম্পর্ক নেই।

 

তিনি আরও বলেন, ‘এমনিতেই সব নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আগামী দিনেও হবে। আমাদের কাজ হলো যেকোনো পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা। নির্বাচনের আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করব আমরা।’

 

ইভিএমে নেওয়া ভোটের ফলাফল দেরিতে প্রকাশের কারণ ব্যাখ্যা করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অনেক প্রার্থী ছিলেন সিটি করপোরেশন নির্বাচনে। এ জন্যই নির্বাচনে ফলাফল দিতে সময় লেগেছে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!