ঝড়বৃষ্টির প্রবণতা কমে ফের আসছে..

প্রকাশ: ২৮ মে ২০২৩ । ১৬:২৮ | আপডেট: ২৮ মে ২০২৩ । ১৬:২৮

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

সারা দেশে রোববার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে। এতে তাপমাত্রা বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আগামী কয়েক দিন গরম ক্রমাগত বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

 

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬৩ মিলিমিটার (মিমি)

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!