শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফের বীমা দাবী..
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫ । ১৮:৩৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ । ১৮:৩৫
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরন ও উন্নয়ন সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় মহসিন অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মৌলভীবাজারের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া।
প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ( উন্নয়ন) মো. মনিরুল ইসলাম।
সভায় ৩ কোটি ১৫ লাখ টাকার দাবীর চেক বিভিন্ন জনের হাতে তুলে দেয়া হয়। তন্মধ্যে একজনের মৃত্যু দাবীর ৬৪ লক্ষ ৪ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
শেষে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বিভিন্ন গ্রেডের ৮০ জন কর্মীকে পুরস্কার প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.