নতুন মামলায় কামরুল-পলকসহ গ্রেফতার ৫

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫ । ১৪:৫১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ । ১৪:৫১

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে আসামিদের কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। বিচারক জিয়াদুর রহমান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ সময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে গ্রেফতার দেখানো হয়। ভাষানটেক থানার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!